- নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব উর রহমান মাহবুব সভাপতি
- বৃষ্টি উপেক্ষা করে শেষবারের মতো সাজুকে দেখতে ছুটল মানুষ, দাফন সম্পন্ন
- ‘সাংবাদিক তথ্য চাইলে শিক্ষা অফিসে পাঠিয়ে দিন’—সহকারী শিক্ষা কর্মকর্তার পোস্ট ঘিরে প্রশ্ন
- সৈয়দপুরে পৃথক ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় দুই যাত্রী উদ্ধার
- একটি সাইরেন, একগুচ্ছ আশা: বুড়াবুড়িতে নতুন অ্যাম্বুলেন্স সেবা চালু
- তালায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিন শেখ আটক
- ১৫ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমল ২৫০ টাকা
- বগুড়ার মোকামতলায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত
- খুলনার লবণচরায় জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ গ্রেপ্তার ৩, অস্ত্র-গুলি উদ্ধার
- সড়কে দুই বছরের শিশুকে ফেলে পালালেন মা, পাশে দাঁড়ালেন ইউএনও
- দেশে ফিরল কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত সাজুর মরদেহ
- নিখাদ খবরে প্রতিবেদন প্রকাশের পর ফ্রিডারে ৬ লাখ ব্যবহারকারী, পুঁজির সংকটে প্রযুক্তি সক্ষমতা
- নীলফামারীতে ভাদ্রের শুরুতেই পাকা তালের চাহিদা তুঙ্গে
- দুঃসময়ে সাহস, মমতা ও আস্থার প্রতীক মির্জা ফখরুল
- সৈয়দপুরে ৩০০ অটোবাইক ব্যাটারি জব্দ করল কাস্টমস
- দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা প্রস্তাব
- কারাবন্দী শিক্ষককে শিক্ষা ছুটি দেখিয়ে বেতন, তদন্তে মিলল সত্যতা
- সৈয়দপুরে বাস থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১
- দেশের বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই
- প্রায় তিন যুগ পর রাষ্ট্রপতি নির্বাচন, নিজের ভোট দিতে পারবেন ফখরুল
- মোরেলগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ২
- যান্ত্রিক ত্রুটিতে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট অচল
- নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ২৬ দিন লাইফ সাপোর্টে থাকার পর প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু
- সৈয়দপুরে চিপস কারখানায় ১ লাখ টাকা জরিমানা
- দুই শতাব্দী ধরে পাখির কলতানে মুখর নীলফামারীর ‘পাখির গ্রাম’
- নীলসাগর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু
- আলু সংরক্ষণে ন্যায্য ভাড়া নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি চাষিদের
- নীলফামারীতে সাত দফা দাবিতে দলিল লেখকদের বিক্ষোভ
- রংপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৩০ লাখ টাকার মালামাল
- ‘চেয়ারম্যানকে ছাড়তে না পারলে আমাদেরও গ্রেপ্তার করুন’—রায়পুরায় ফারুকের মুক্তির দাবিতে মানববন্ধন
- বেলাবতে মাদককারবারীর সাথে পুলিশের মাদক সেবন
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র
- নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৩, আহত ২
- বাগেরহাট-রামপাল-মোংলা মহাসড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন
- কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- বিয়ে নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, রংপুর মেডিকেলে বৃদ্ধের মৃত্যু
- নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সাতক্ষীরায় মহিলা পরিষদের মানববন্ধন
- নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ শুরু, সম্মাননা পেলেন সফল ৩ মাছচাষি
- পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
- পঞ্চগড়ে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ
- লাখাইয়ে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
- মহালছড়িতে কৃতী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী
- চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতাকে নিয়ে ওসির বৈঠক, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
- শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর
- অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চারে বাংলাদেশ
- মসজিদের রাষ্ট্রীয় সম্মানী: বাছাইয়ে দলীয় প্রভাবের অভিযোগ
- নরসিংদীতে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি সভা
- ‘সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী’ আমির হামজার মন্তব্য ঘিরে তোলপাড়
- গ্যাস সংকট সমাধানে বিরোধীদলের কাছে ৩ মাসের পরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী
- মির্জা ফখরুলের পদত্যাগের পর স্থায়ী কমিটিতে নতুন ৪ সদস্য
- ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ঠেকিয়ে দিল বিজিবি
- কালীগঞ্জে ডাকাতির ঘটনায় গৃহকর্ত্রী খুন, স্বামী ও মেয়ে গুরুতর আহত
- চিকিৎসক দেখানোর কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
- আবদুল কাদির মোল্লা সিটি কলেজে দ্বিতীয় বর্ষে উঠতে ১২ হাজার ৮২৫ টাকা সেশন ফি
- খুলনায় জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ৩
- বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেটের দৌরাত্ম্য
- নাশকতার মামলায় সৈয়দপুরে সাবেক আ.লীগ নেতা গ্রেপ্তার
- নাট্যমঞ্চ থেকে রাষ্ট্রপ্রধানের আলোচনায় মির্জা ফখরুল
- বর্ষার সবুজে সাদা সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে কাঠ মালতী
- নীলফামারীতে সাপের ছোবলে শিশুসহ ২ জনের মৃত্যু
- ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা সরিয়ে অ্যাগ্রোফার্মে বিনিয়োগ!
- গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আগস্টে আসছে আরও ৫ কার্গো এলএনজি
- বাঘের হামলায় স্বামীহারা ৩১ পরিবার পেল দুটি করে ছাগল
- গঙ্গাচড়ায় প্রশ্নপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
- গ্যাস-বিদ্যুৎ সংকটের তাৎক্ষণিক সমাধান নেই, দিন গোনা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী
- হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শতভাগ পাস
- কাঠমান্ডুতে তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন শেষ
- সুন্দরবনসংলগ্ন উপকূলে সবুজ বেষ্টনী গড়তে শিক্ষার্থীদের ৫ হাজার গাছ
- বিএনপির রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
- রায়পুরায় হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ
- ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
- বাঁশখালীতে বন্যাদুর্গতদের জন্য জেটিআইটি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
- সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই বন্দি গ্রেপ্তার
- অ্যাম্বুলেন্স উপহারের চার ঘণ্টা পর হামলা, চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১০
- থাই গ্লাস ভাঙার বিরোধে নিরাপত্তাকর্মী খুন, সাবেক সহকর্মী গ্রেপ্তার
- পঞ্চগড়ে ইংরেজি দক্ষতা বাড়াতে স্পোকেন ও প্রোনান্সিয়েশন কর্মশালা শুরু
- পাইপলাইন-স্টেশন সবই প্রস্তুত, তবু তিন বছরেও মেলেনি শিল্পে গ্যাস সংযোগ
- মাদ্রাসায় ভাঙচুরের খবর পেয়ে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ, আটক ৭
- এনসিপির সাতক্ষীরা জেলা কমিটি ঘিরে বিরোধ, ৭২ ঘণ্টার মধ্যে পুনর্গঠনের দাবি
- ইমামের নাম তালিকাভুক্তিতে ঘুষ দাবির অভিযোগ
- মাছের ঘেরের আইলে সবুজ বিপ্লব, সাতক্ষীরায় বাড়ছে বিষমুক্ত সবজি চাষ
- লাইসেন্স ছাড়াই প্যাথলজি সেবা, লিভার পরীক্ষার রিপোর্টে গরমিলের অভিযোগ পঞ্চগড়ে
- ‘ওদের বাড়িঘরে আগুন পাবলিক দেবে’—হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে
- যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতিতে বাতিল ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা
- ১৯৯৯ সালের পর ইউরোপে বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব
- ঠাকুরগাঁওয়ে ৫ বিদ্যালয়ে কেউ পাস করেনি
- নীলফামারীর আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে কেউ পাস করেনি
- চাঁপাইনবাবগঞ্জে এসএসসিতে অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা
- এসএসসিতে সাতক্ষীরার ৪ প্রতিষ্ঠানে শতভাগ ফেল, নেপথ্যে শিক্ষক সংকট
- পঞ্চগড়ে ৩৯ লাখ টাকার ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার
- বোদায় দুই স্কুলে এসএসসি পরীক্ষার্থী ৪, পাস করেনি কেউ
- রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- কালীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড
- উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআই রুবেলের মরদেহ উদ্ধার
- গ্যাস সংকটে পোশাকশিল্পে ধস
- পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয়ে
- ‘জামায়াতের অধঃপতনের কারণ তাদের ইতিহাস’
- নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান
- ঘুমের মধ্যে সাপের কামড়ে কলারোয়ায় স্কুলছাত্রের মৃত্যু
- সৈয়দপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে মোটরসাইকেল আরোহী আহত
- জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভোমরা স্থলবন্দরে একদিনের আমদানি-রপ্তানি বন্ধ
- ‘অদম্য জুলাই’ র্যালিকে কেন্দ্র করে ববিতে রণক্ষেত্র, আহত ২০
- তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে তানভীর গ্রেফতার
- শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের দিকনির্দেশনা দেবে এই জাদুঘর’
- বিমসটেক চেয়ারম্যান হিসেবে ব্রিকস সামিটে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ
- সৈয়দপুরে ডাম্প ট্রাকের চাপায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
- দর্শনার্থী ও যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা, তদন্ত কমিটি গঠন
- রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা, নিহত ১, আহত ৩
- মালয়েশিয়ায় কলিং ভিসায় যাওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ
- কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
- বাংলাদেশ বেতারে নজরুলসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত কালীগঞ্জের সুপ্তা সেন ঋতু
- প্রজন্ম গড়ার কারিগর প্রফেসর শাহ হালীমুযযান
- ‘অ্যাভেঞ্জার্স’–‘অবতার’কে ছাড়িয়ে বক্স অফিসের নতুন রাজা "স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে"
- হবিগঞ্জে নাসিরুদ্দিন পাটওয়ারী-সারজিস আলমসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
- ঢাবির ২০০৯–২০২৪ সালের সব নিয়োগ পর্যালোচনায় তদন্ত কমিটি
- জামায়াতের ধোঁকাবাজি রাজনীতির মুখোশ খুলছে
- মোরেলগঞ্জে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
- বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমারের সম্মতি
- জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ২৮
- কেরানীগঞ্জে ক্লুলেস কিশোরী হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামি
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৬’ সমাপ্ত
- রংপুরে কুরিয়ার ভ্যান থেকে ভারতীয় প্রসাধনী, নকল পণ্য ও ইয়াবা উদ্ধার
- সুন্দরবন রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই
- ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: মির্জা ফখরুল
- নীলফামারীতে এআই দক্ষতা উন্নয়নে যুবদের ঢল, বাছাই পরীক্ষায় অংশ নিলেন ২৩৩ জন
- প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই
- রাজধানী থেকে গ্রেপ্তার সাবেক এমপি নজরুল ইসলাম
- বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- নরসিংদীতে পুলিশের সবচেয়ে বড় সাঁড়াশি অভিযান
- বান্দরবানে ৩০ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে থানচি-তিন্দুমুখ নৌপথ
- শিক্ষা সংকটের জেরে মোদি মন্ত্রিসভা ছাড়লেন ধর্মেন্দ্র প্রধান
- মতিঝিল মেট্রোস্টেশনের নিচে আইইডি উদ্ধার
- মৃত্যুফাঁদে পরিণত থানারহাট-বাংলাবাজার সড়ক, দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন
- এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র কেলেঙ্কারি
- বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার
- গোপালগঞ্জে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
- পৌনে দুই ঘণ্টা পর ধরা পড়ল ভুল
- মেহেরপুরে এতিমখানা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- মোরেলগঞ্জে যুবলীগ নেতার কারখানায় দেড় কোটি টাকার চোরাই সিগারেট তৈরির মেশিন উদ্ধার
- সিটিজেন চার্টার ছাড়াই চলছে বোদা ইউনিয়ন ভূমি অফিস
- ‘জুলাইয়ের অসমাপ্ত আন্দোলন শেষ করতে মানুষ আবার মাঠে নামবে’
- জনবল সংকটে সপ্তাহজুড়ে তালাবদ্ধ নবাবপুর সরকারি স্বাস্থ্য কেন্দ্র
- দেওয়ানগঞ্জে ভাঙনকবলিত পরিবারের পাশে দাঁড়ালো ৩৫ বিজিবি
- ইরানের ৯০ স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত
- ফিফার সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি
- রুদ্ধশ্বাস প্রত্যাবর্তনে মিসরকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা
- নিরাপদে সরানো হলো ১২ হাজার মানুষ
- রায়পুরার উন্নয়ন প্রকল্প নিয়ে এলজিইডি প্রধান কার্যালয়ে এমপি বকুলের বৈঠক
- মানবিক উদ্যোগে গাজার ১০০ ফিলিস্তিনিকে গ্রহণ করল স্পেন
- আসছে ৭০ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা
- সৈয়দপুরে জমজমাট লটকনের বাজার
- একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম
- অযোধ্যার রাম মন্দিরে অর্থ আত্মসাতের অভিযোগ
- রাউন্ড অব ৩২ শেষে বিশ্বকাপ থেকে বিদায় যাদের
- ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত
- ইসলামী ব্যাংকের পুনরুত্থান কি সম্ভব?
- সুইসাইড নোট প্রকাশের দাবি, তদন্তে স্বচ্ছতা চায় পরিবার ও স্থানীয়রা
- ইউএনএইচসিআর ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ
- বিশ্ববাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্নে
- মিথ্যা, প্রতারণা আর স্বার্থের দুনিয়ায় মানুষ কোথায় দাঁড়াবে?
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে গবেষণা করে নতুন আশার আলো দেখাচ্ছেন এক বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বিজ্ঞানী
- হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র
- নরসিংদীতে ধর্ষিতার পরিচয় ও ভিডিও প্রচার: মামলা, গ্রেপ্তার ১
- নীলফামারীতে আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ
- ঈদের ছুটিতে ৭ দিন পর ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম
- অবশেষে বিয়ে করলেন ডুয়া লিপা
- ই-বাস ও ট্রাক আমদানিতে কর অব্যাহতি, সময় ৩০ জুন পর্যন্ত
- বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- চীনের একক প্রভাব বিস্তারে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের
- ট্রাম্পের অমীমাংসিত দুই শর্তে স্থবির শান্তিচুক্তি
- রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল আজ, তদন্ত চূড়ান্ত পর্যায়ে
- সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
- হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন
- বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
- সীমান্তে ২০-৫০ হাজার রুপির চুক্তি, চিহ্নিত পাচারকারীসহ আটক ১৪
- আজ সে গেছে, কাল হয়তো আমাদের পালা
- ফকিরহাটে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত
- একসঙ্গে এসএসসি পাস মা-মেয়ের, মায়ের নম্বর বেশী
- মিজানুর রহমান সিনহা আর নেই
- পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন
- যেকোনো সময় অনুমোদন হতে পারে যুবদলের কেন্দ্রীয় কমিটি
- ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল আইফোন ব্যবহারকারীদের
- এবার বিশ্বকাপ উদ্বোধনী আয়োজনে মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়
- যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়ে ‘আতঙ্কের কারণ নেই’
- বাম ঘাঁটি ভেঙে কেরালায় মুসলিম তরুণীর ঐতিহাসিক জয়
- সৈয়দপুরে নারী-পুরুষ উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচী কর্মশালা
- ফের হামলার হুমকি দিল ট্রাম্প
- নীলফামারীতে ২৫ কেজি গাঁজা সহ এক যুবক গ্রেফতার
- সকল নিরপরাধের মুক্তি চাই
- রামপালে ক্যান্সার কেয়ার সেন্টার ও সেতু নির্মাণ অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম
- ফকিরহাটে সরকারি প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও ঘুষের অভিযোগ, তদন্তের আশ্বাস
- ঢাকা দক্ষিণে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করল জামায়াত
- ডেমরার কালি কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
শেষ মুহূর্তের নাটকীয় জয়ে শেষ চারে আর্জেন্টিনা
টাইব্রেকারের সম্ভাবনা যখন স্পষ্ট হয়ে উঠছিল, ঠিক তখনই অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে হুলিয়ান আলভারেজ ও ইনজুরি টাইমে লাউতারো মার্তিনেজের জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। নবম মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় সুইজারল্যান্ড। কয়েকটি আক্রমণ এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত গোলরক্ষায় ব্যর্থ হলেও ৬৭তম মিনিটে ডান এনদোয়ের গোলে ম্যাচে সমতা ফেরে।
তবে গোলের মাত্র পাঁচ মিনিট পর বড় ধাক্কা খায় সুইসরা। ফাউলের অভিনয়ের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফরোয়ার্ড ব্রিল এম্বোলো। ফলে শেষ সময়টা ১০ জন নিয়েই খেলতে হয় সুইজারল্যান্ডকে।
সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে আক্রমণের চাপ বাড়ায় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা মেলেনি। যোগ করা সময়ে মেসির একটি বাঁকানো শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে হুলিয়ান আলভারেজ দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন। এরপর ইনজুরি টাইমে লাউতারো মার্তিনেজ আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন।
৩-১ ব্যবধানের এই জয়ে টানা দাপট ধরে রেখে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
ফিফার সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি
চলমান বিশ্বকাপের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে কেন্দ্র করে ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর পরবর্তী ম্যাচে বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল। তবে হঠাৎ করেই ফিফা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এ সিদ্ধান্তকে ঘিরে অভিযোগ ওঠে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করার পরই এ পরিবর্তন আসে।
ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা ভোল্টার্স ও নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে বলেন, চলমান টুর্নামেন্টের মধ্যে শাস্তির সিদ্ধান্ত পরিবর্তন করা প্রতিযোগিতার ন্যায্যতা ও স্বচ্ছতার প্রশ্ন তোলে। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণে ফিফা সিদ্ধান্ত বদল করেছে কি না, তা স্বাধীনভাবে তদন্ত করা প্রয়োজন।
এ পর্যন্ত অন্তত ৩৫ জন ইউরোপীয় আইনপ্রণেতা তদন্তের দাবিতে সমর্থন জানিয়েছেন। তারা ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনকেও আহ্বান জানিয়েছেন, যেন ফিফার এথিকস কমিটির মাধ্যমে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করা হয়।
তবে ফিফা অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তাদের শৃঙ্খলা কমিটির বিবেচনায় নেওয়া হয়েছে এবং এতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না।
কোয়ার্টার ফাইনালের টিকিটে মূল্যপতন
বিশ্বকাপের রাউন্ড অব ১৬ শেষ হওয়ার পর কোয়ার্টার ফাইনালের লড়াই সামনে। তবে আয়োজক যুক্তরাষ্ট্র ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিদায়ের পর টিকিটের বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। দুই দলের বিদায়ে কোয়ার্টার ফাইনালের টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিকপিকে জানিয়েছে, শুক্রবার অনুষ্ঠিতব্য স্পেন-বেলজিয়াম কোয়ার্টার ফাইনালের সর্বনিম্ন টিকিট মূল্য ২ হাজার ৯৫০ মার্কিন ডলার থেকে কমে দাঁড়িয়েছে ১ হাজার ২০০ ডলারে।
শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র। আয়োজক দল কোয়ার্টার ফাইনালে উঠলে স্থানীয় দর্শকদের বাড়তি আগ্রহের কারণে টিকিটের চাহিদা ও দাম আরও কয়েক গুণ বেড়ে যেত বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও। যুক্তরাষ্ট্র ও পর্তুগাল শেষ আটে মুখোমুখি হতে পারত—এমন সম্ভাবনা থাকায় দুই দলের বিদায় টিকিটের বাজারে বড় প্রভাব ফেলেছে।
এদিকে চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে ফ্রান্স ও মরক্কোর ম্যাচের টিকিট। এই ম্যাচের টিকিটের মূল্য শুরু হয়েছে ৯৮৯ মার্কিন ডলার থেকে। শেষ ষোলোয় প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ফ্রান্স, আর কানাডাকে ৩-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে মরক্কো।
অন্য কোয়ার্টার ফাইনালগুলোতে মুখোমুখি হবে স্পেন-বেলজিয়াম, ইংল্যান্ড-নরওয়ে এবং আর্জেন্টিনা-সুইজারল্যান্ড। বিশেষ করে ইংল্যান্ডের হ্যারি কেইন ও নরওয়ের আর্লিং হলান্ডের দ্বৈরথ ঘিরে ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ফক্সবোরোর জিলেট স্টেডিয়াম, ইনগলউডের সোফি স্টেডিয়াম, মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়াম এবং ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে।
রুদ্ধশ্বাস প্রত্যাবর্তনে মিসরকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা
দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর লড়াইয়ে মিসরকে ৩–২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুতেই চমক দেখায় মিসর। ১৫তম মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় আফ্রিকার দলটি। দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে মোস্তাফা জিকোর গোল ব্যবধান দ্বিগুণ করলে আর্জেন্টিনার বিদায়ের শঙ্কা আরও ঘনীভূত হয়।
তবে এরপরই ঘুরে দাঁড়ায় লিওনেল স্কালোনির শিষ্যরা। ৭৯তম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরান আর্জেন্টিনাকে। চার মিনিট পর ৮৩তম মিনিটে অধিনায়ক লিওনেল মেসি সমতায় ফেরান দলকে।
নির্ধারিত সময়ের অতিরিক্ত তৃতীয় মিনিটে (৯০+৩) এনজো ফার্নান্দেজ জয়সূচক গোল করলে রুদ্ধশ্বাস জয় নিয়ে শেষ আটে জায়গা করে নেয় আলবিসেলেস্তেরা।
পুরো ম্যাচেই আর্জেন্টিনার ছিল একচ্ছত্র আধিপত্য। ৬১ শতাংশ বলের দখল রেখে তারা ১৭টি শট নেয়, যার ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে মিসর মাত্র ৪টি শট নেয় এবং ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। পাসিংয়েও এগিয়ে ছিল আর্জেন্টিনা; ৬০০টি পাসের ৯১ শতাংশ সফল হয়, যেখানে মিসরের সফল পাসের হার ছিল ৮৩ শতাংশ।
নাটকীয় এই জয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে শিরোপা ধরে রাখার মিশনে আরেক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা।
ব্রাজিল-নরওয়ে মহারণে স্পটলাইটে গ্যাব্রিয়েল-হলান্ড দ্বৈরথ
বিশ্বকাপের নকআউট পর্বে আজ রোববার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। তবে ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে দুই প্রতিদ্বন্দ্বী ফুটবলারের লড়াই—ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাস ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হলান্ড। জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম একে অপরের বিপক্ষে খেলবেন তারা।
ক্লাব ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির জার্সিতে গত কয়েক মৌসুম ধরে নিয়মিত মুখোমুখি হয়েছেন এই দুই তারকা। মাঠের উত্তপ্ত দ্বৈরথের পাশাপাশি তাদের লড়াইয়ে যুক্ত হয়েছে পরিসংখ্যানেরও রোমাঞ্চ।
২০২২ সালে হলান্ড ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত দুই দলের মধ্যে ১১টি ম্যাচ হয়েছে। এর মধ্যে পাঁচটিতে জিতেছে ম্যানচেস্টার সিটি, চারটি ম্যাচ ড্র হয়েছে এবং আর্সেনাল জিতেছে দুটি।
এই ১১ ম্যাচের মধ্যে আটটি ছিল প্রিমিয়ার লিগে। এছাড়া একটি করে ম্যাচ হয়েছে কমিউনিটি শিল্ড, লিগ কাপ (কারাবাও কাপ) ফাইনাল এবং এফএ কাপে। ২০২৩ সালের কমিউনিটি শিল্ডে পেনাল্টিতে জিতেছিল আর্সেনাল, আর ২০২৬ সালের লিগ কাপের ফাইনালে জয় পায় ম্যানচেস্টার সিটি।
ব্যক্তিগত পারফরম্যান্সেও এগিয়ে হলান্ড। গ্যাব্রিয়েলের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে নরওয়ের এই স্ট্রাইকার ছয়টি গোল করেছেন। অন্যদিকে গ্যাব্রিয়েলের নামের পাশে রয়েছে একটি গোল।
মাঠের প্রতিদ্বন্দ্বিতাও একাধিকবার উত্তপ্ত রূপ নিয়েছে। গত ১৯ এপ্রিল আর্সেনালের বিপক্ষে জয়সূচক গোল করার পর গ্যাব্রিয়েলকে উসকানি দেন হলান্ড। জবাবে ব্রাজিলিয়ান ডিফেন্ডারও উত্তেজিত প্রতিক্রিয়া দেখান। যদিও সে ঘটনায় কোনো লাল কার্ড দেখেননি তিনি।
আজ বিশ্বকাপের নকআউট পর্বে দুই দলের লড়াইয়ের পাশাপাশি গ্যাব্রিয়েল-হলান্ড দ্বৈরথও থাকবে দর্শকদের বিশেষ নজরে। পরিসংখ্যান হলান্ডের পক্ষে থাকলেও, শেষ হাসি কে হাসবেন—তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।
রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত আর্জেন্টিনার
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ পর্যন্ত জয় পেয়েছে, কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে তাদের এমন পরীক্ষা নিয়েছে, যা সহজে ভুলতে পারবে না লিওনেল স্কালোনির দল। রুদ্ধশ্বাস লড়াইয়ে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
ম্যাচের শুরুতে প্রত্যাশামতো আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায় ২৯তম মিনিটে। লিসান্দ্রো মার্তিনেসের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি।
চলতি বিশ্বকাপে এটি মেসির সপ্তম এবং বিশ্বকাপ ক্যারিয়ারের ২০তম গোল। পাশাপাশি টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েন তিনি।
প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া একাধিক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখেন।
দ্বিতীয়ার্ধে পাল্টে যায় ম্যাচের চিত্র। ৫৯তম মিনিটে রায়ান মেন্দেসের কাটব্যাক থেকে দুরূহ কোণ থেকে নেওয়া শটে সমতা ফেরান দেরয় দুয়ার্তে।
১-১ সমতায় নির্ধারিত ৯০ মিনিট শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯২তম মিনিটে কর্নার থেকে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের ফ্লিক পেয়ে দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন লিসান্দ্রো মার্তিনেস।
তবে কেপ ভার্দে দ্রুতই জবাব দেয়। ১০৩তম মিনিটে সিডনি কাবরালের অসাধারণ বাঁকানো শটে আবারও সমতায় ফেরে আফ্রিকার দলটি।
ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখন ১১১তম মিনিটে আসে ভাগ্যনির্ধারণী মুহূর্ত। মেসির কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডার বোর্হেসের হাতে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। আত্মঘাতী সেই গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ চালিয়ে গেলেও আর সমতা ফেরাতে পারেনি কেপ ভার্দে। এমিলিয়ানো মার্তিনেজের কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ আর্জেন্টিনাকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে কেপ ভার্দের অসাধারণ লড়াইয়ের জন্য।
আগামী ৭ জুলাই শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর।
রাউন্ড অব ৩২ শেষে বিশ্বকাপ থেকে বিদায় যাদের
ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২ শেষে এখন পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মোট ২৩টি দল। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, কনকাকাফ ও ওশেনিয়া—সব মহাদেশ থেকেই দল ছিটকে গেলেও সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে এশিয়া। এই অঞ্চল থেকে সর্বোচ্চ আটটি দল ইতোমধ্যে বিশ্বকাপের লড়াই থেকে বিদায় নিয়েছে।
গ্রুপ পর্বেই বিদায় নেয় কাতার, ইরান, ইরাক, জর্ডান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব। নকআউট পর্বে জায়গা করেও শেষ রক্ষা হয়নি জাপানের। রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা।
বর্তমানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদস্য হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে টিকে আছে শুধু অস্ট্রেলিয়া। রাউন্ড অব ১৬-এ ওঠার লক্ষ্যে আগামী ৪ জুলাই মিশরের মুখোমুখি হবে তারা।
ইউরোপ থেকেও বিদায় নিয়েছে ছয়টি দল। গ্রুপ পর্বে বাদ পড়ে চেক প্রজাতন্ত্র, স্কটল্যান্ড ও তুরস্ক। রাউন্ড অব ৩২-এ টাইব্রেকারে হেরে বিদায় নেয় দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও নেদারল্যান্ডস। এছাড়া সুইডেন শক্তিশালী ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয়।
আফ্রিকা থেকে তিনটি দল বিদায় নিয়েছে। গ্রুপ পর্বে তিউনিসিয়া বাদ পড়ার পর নকআউটে স্বাগতিক কানাডার কাছে হেরে দক্ষিণ আফ্রিকা এবং নরওয়ের কাছে হেরে আইভরি কোস্ট বিশ্বকাপ মিশন শেষ করে।
কনকাকাফ অঞ্চল থেকে গ্রুপ পর্বেই বিদায় নেয় হাইতি, কুরাসাও ও পানামা। রক্ষণভাগের দুর্বলতা এবং গোল করতে ব্যর্থতাই তাদের বিদায়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
দক্ষিণ আমেরিকার দুই দলও ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। গ্রুপ পর্বে বিদায় নেয় উরুগুয়ে, আর রাউন্ড অব ৩২-এ স্বাগতিক মেক্সিকোর কাছে হেরে বিদায় নেয় ইকুয়েডর।
ওশেনিয়া থেকে অংশ নেওয়া একমাত্র দল নিউজিল্যান্ডও গ্রুপ পর্বে মাত্র দুই পয়েন্ট নিয়ে বিদায় নেয়।
নকআউট পর্বে সবচেয়ে আলোচিত বিদায়ের মধ্যে রয়েছে জাপান, জার্মানি ও নেদারল্যান্ডসের হার। জাপান ব্রাজিলের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যায়। অন্যদিকে জার্মানি ও নেদারল্যান্ডস যথাক্রমে প্যারাগুয়ে ও মরক্কোর কাছে টাইব্রেকারে পরাজিত হয়ে টুর্নামেন্ট ছাড়ে।
এবারের বিশ্বকাপে বড় দলগুলোর অপ্রত্যাশিত বিদায় এবং অপেক্ষাকৃত ছোট দলগুলোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স প্রমাণ করেছে, আধুনিক ফুটবলে প্রতিটি ম্যাচই কঠিন পরীক্ষা। নকআউট পর্বে উত্তরণের সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা আরও জমে উঠেছে।
এমবাপ্পে-হালান্ড দ্বৈরথে গ্রুপ সেরার লড়াই আজ
বিশ্বকাপের গ্রুপপর্ব যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। গ্রুপ ‘আই’ থেকে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। তাই আজকের ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টনে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল।
তবে ফুটবলপ্রেমীদের কাছে ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ দুই সুপারস্টার—ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের আর্লিং হালান্ড। দুজনই প্রথম দুই ম্যাচে চারটি করে গোল করেছেন। ফলে ম্যাচটি যেমন গ্রুপ সেরার লড়াই, তেমনি গোল্ডেন বুটের দৌড়েও গুরুত্বপূর্ণ।
২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স এবারও শিরোপার অন্যতম দাবিদার। প্রথম দুই ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দুর্দান্ত পারফরম্যান্সে শেষ ৩২ নিশ্চিত করেছে নরওয়ে। এবার তাদের লক্ষ্য গ্রুপের শীর্ষস্থান দখল।
জাতীয় দলের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন হালান্ড। শেষ আট আন্তর্জাতিক ম্যাচে করেছেন ১৬ গোল। আজ আর একটি গোল করতে পারলেই নরওয়ের হয়ে ৬০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি। সব মিলিয়ে টানা ১২ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে নরওয়ে।
অন্যদিকে, গত বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী এমবাপ্পেও রয়েছেন দুর্দান্ত ফর্মে। এবারের আসরেও সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে থাকার সুযোগ রয়েছে তার সামনে।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ধাক্কা খেয়েছে ফ্রান্স। প্রধান কোচ দিদিয়ের দেশমের মায়ের মৃত্যু হওয়ায় তিনি দেশে ফিরে গেছেন। ফলে এই ম্যাচে দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ গাই স্টেফান।
গ্রুপ ‘আই’-এর চ্যাম্পিয়ন দল নকআউট পর্বে তুলনামূলক সুবিধাজনক প্রতিপক্ষ পাবে। রানার্সআপ খেলবে গ্রুপ ‘ই’-এর রানার্সআপের বিপক্ষে, আর গ্রুপসেরা সম্ভাব্যভাবে স্কটল্যান্ড অথবা কেপ ভার্দের মুখোমুখি হবে।
সব মিলিয়ে বোস্টনের এই ম্যাচে থাকবে গ্রুপ সেরার লড়াই, গোল্ডেন বুটের প্রতিযোগিতা এবং বর্তমান সময়ের দুই সেরা ফরোয়ার্ড এমবাপ্পে ও হালান্ডের বহুল প্রতীক্ষিত দ্বৈরথ।
উন্দাভের জোড়া গোলে ১২ বছর পর নকআউটে জার্মানি
দীর্ঘ ১২ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে জার্মানি। শনিবার (২০ জুন) টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ৩০তম মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ডেনিজ উন্দাভের দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়ায় জার্মানি।
৬৮তম মিনিটে নাদিয়েম আমিরির ক্রস থেকে ভলিতে সমতাসূচক গোল করেন উন্দাভ। এরপর ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে ফেলিক্স নমেচার পাস থেকে জয়সূচক গোল করে দলকে নকআউট পর্বে তুলে নেন তিনি।
এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’ থেকে নকআউট নিশ্চিত করেছে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর ২০১৮ ও ২০২২ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। এবার সেই হতাশা কাটিয়ে আবারও শেষ ৩২-এ ফিরল তারা।
অন্যদিকে, এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে এখনো নকআউটের লড়াইয়ে রয়েছে আইভরি কোস্ট। শেষ ম্যাচে কুরাসাওকে হারাতে পারলে তাদেরও পরের পর্বে ওঠার সুযোগ থাকবে।
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউট পর্বে প্রথম দল মেক্সিকো
২০২৬ ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা সবার আগে অতিক্রম করেছে Mexico national football team। স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে South Korea national football team-কে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে টুর্নামেন্টের সহ-আয়োজক দেশটি।
শুক্রবার (১৯ জুন) গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫০তম মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউয়ের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন Luis Romo। জুলিয়ান কিনোনেসের ক্রস থেকে Raúl Jiménez-এর হেড গোলরক্ষকের হাতে লেগে সামনে পড়ে গেলে তা জালে পাঠান রোমো।
গোলের পর দক্ষিণ কোরিয়া সমতায় ফেরার জন্য একাধিক আক্রমণ চালালেও মেক্সিকোর রক্ষণভাগ ও গোলরক্ষক রেঞ্জেল দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন।
ম্যাচের ৮৭তম মিনিটে দক্ষিণ কোরিয়ার সেরা সুযোগটি তৈরি হয়। চো গে-সুংয়ের হেড দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন রেঞ্জেল। ফিরতি বল থেকেও গোল করতে ব্যর্থ হন কোরিয়ান ফরোয়ার্ড। যোগ করা সময়েও কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি দক্ষিণ কোরিয়া।
প্রথমার্ধে দুই দলই সতর্ক ফুটবল খেলায় গোলের সুযোগ ছিল সীমিত। তবে দ্বিতীয়ার্ধে পাওয়া একমাত্র সুযোগটি কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় মেক্সিকো।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ থেকে নকআউট নিশ্চিত করা প্রথম দল হলো মেক্সিকো। অন্যদিকে প্রথম ম্যাচে চেকিয়াকে হারালেও দ্বিতীয় ম্যাচে পরাজয়ের ফলে কঠিন অবস্থায় পড়েছে দক্ষিণ কোরিয়া।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকো খেলবে Czech Republic national football team-এর বিপক্ষে। আর দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে South Africa national football team-র। নকআউট পর্বে উঠতে সন হিউং-মিনদের জন্য সেই ম্যাচে জয় প্রায় অপরিহার্য।
আজতেকা স্টেডিয়াম থেকে শুরু বিশ্বকাপ ২০২৬
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট, যা ইতোমধ্যে বৈশ্বিক ক্রীড়া উৎসবে রূপ নিয়েছে।
বাংলাদেশ সময় রাত ১১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর রাত ১টায় মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা—যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রায় দেড় মাসব্যাপী ফুটবল যুদ্ধ।
তিন দেশে তিন মঞ্চে উদ্বোধনী আয়োজন
এবারের বিশ্বকাপে বিশেষ চমক হিসেবে তিন দেশে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মেক্সিকোর পাশাপাশি কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেও চলছে জমকালো আয়োজন।
মেক্সিকোর অনুষ্ঠানে ফুটে উঠবে দেশটির আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যবাহী শিল্প—‘পাপেল পিকাদো’র রঙিন উপস্থাপনা। একই মঞ্চে পারফর্ম করবেন বিশ্ব তারকা শাকিরা, বার্না বয় ও জে বালভিন।
কানাডার অনুষ্ঠানে মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেত্তে, নোরা ফাতেহিসহ জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা থাকছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে প্রযুক্তিনির্ভর আলো-ঝলমলে শোতে মঞ্চ মাতাবেন কেটি পেরি, লিসা, ফিউচার ও টাইলা।
বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার
বাংলাদেশে দর্শকরা বিটিভিতে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দেখতে পারবেন। পাশাপাশি টি-স্পোর্টস, টফি, মাই রবি ও বায়োস্কোপে থাকবে পূর্ণাঙ্গ সম্প্রচার।
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে উন্মাদনা—চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই এখন একটাই আলোচনা: কে হবে বিশ্বসেরা?
তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্বকাপে নতুন ইতিহাস
বিশ্বকাপ ফুটবলের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ যৌথভাবে আয়োজন করছে আসরটি। স্বাগতিক দেশ তিনটি হলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ব্যতিক্রমী এ আয়োজনের অংশ হিসেবে তিন দেশেই পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্বকাপের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মেক্সিকোর মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ১টায় স্বাগতিক মেক্সিকোর ম্যাচ শুরুর আগে রাত ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
এরপর কানাডার টরন্টোতে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ আয়োজনে কানাডার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে। পরবর্তীতে স্বাগতিক কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার।
যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া এ আয়োজনে আধুনিক প্রযুক্তিনির্ভর ভিজ্যুয়াল প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। পরে সকাল ৭টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে।
মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি, লোকজ পরিবেশনা এবং ‘পাপেল পিকাডো’ শিল্পকর্ম তুলে ধরা হবে। অনুষ্ঠানে পরিবেশনা করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা এবং বার্না বয়।
কানাডার আয়োজনে অংশ নেবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, মাইকেল বুবলেসহ আরও কয়েকজন শিল্পী।
অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন কেটি পেরি, লিসা, রেমা ও অন্যান্য আন্তর্জাতিক তারকারা।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানগুলোকে ঘিরে আয়োজক দেশগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকরা আশা করছেন, তিন মহাদেশজুড়ে ছড়িয়ে থাকা এই বর্ণাঢ্য আয়োজন বিশ্বকাপ ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে।