- মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমল ২৫০ টাকা
- বগুড়ার মোকামতলায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত
- দারিদ্র্যকে জয় করে জিপিএ-৫, বাগেরহাটে দুই মেধাবী শিক্ষার্থীর পাশে ছাত্রদল
- প্রজন্মের পর প্রজন্মের ঐতিহ্য ‘ভাদর কাটানি’, মুখর নীলফামারীর গ্রামগুলো
- প্রায় তিন যুগ পর রাষ্ট্রপতি নির্বাচন, নিজের ভোট দিতে পারবেন ফখরুল
- নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- জ্বালানি কাঠ ভাঙতে গাছে উঠে পুকুরে পড়ে প্রাণ গেল গৃহবধূর
- ‘চেয়ারম্যানকে ছাড়তে না পারলে আমাদেরও গ্রেপ্তার করুন’—রায়পুরায় ফারুকের মুক্তির দাবিতে মানববন্ধন
- বেশি দামে সার বিক্রির অভিযোগে ঘিওরে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা
- নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৩, আহত ২
- গজারিয়া চকের জলাবদ্ধতা নিরসনে ৫ কিলোমিটার ভানুমতী খাল পুনঃখনন
- পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
- শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর
- অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চারে বাংলাদেশ
- কালিগঞ্জে ছয় হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা
- লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১
- ‘সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী’ আমির হামজার মন্তব্য ঘিরে তোলপাড়
- মাদারীপুরে মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৪ শিক্ষার্থী
- আবদুল কাদির মোল্লা সিটি কলেজে দ্বিতীয় বর্ষে উঠতে ১২ হাজার ৮২৫ টাকা সেশন ফি
- বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ
- নাশকতার মামলায় সৈয়দপুরে সাবেক আ.লীগ নেতা গ্রেপ্তার
- নাট্যমঞ্চ থেকে রাষ্ট্রপ্রধানের আলোচনায় মির্জা ফখরুল
- ভারতে চিকিৎসাধীন রোগী, তবুও বিএনপি নেত্রীর ওপর হামলা মামলার আসামি!
- বিএনপির রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
- রংপুরে রিকশা গ্যারেজ মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার, ক্যাশবক্সের টাকা লুট
- খেলতে গিয়ে পুকুরে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
- সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতির আশা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- মেহেরপুর জেনারেল হাসপাতালে জামায়াত-বিএনপির হাতাহাতি
- এনসিপির সাতক্ষীরা জেলা কমিটি ঘিরে বিরোধ, ৭২ ঘণ্টার মধ্যে পুনর্গঠনের দাবি
- এসএসসিতে শতভাগ ফেল, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
- মাছের ঘেরের আইলে সবুজ বিপ্লব, সাতক্ষীরায় বাড়ছে বিষমুক্ত সবজি চাষ
- রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতিমূলক সভা আজ
- ঠাকুরগাঁওয়ে ৫ বিদ্যালয়ে কেউ পাস করেনি
- আশাশুনিতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ব্যবসায়ীর কাদামাখা মরদেহ উদ্ধার
- প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
- বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- স্বামী হত্যা মামলার বিচার চাওয়ায় হুমকি-হয়রানির অভিযোগ
- সোশ্যাল মিডিয়ায় বিএনপির কয়েকজন নেতাকে নিয়ে আপত্তিকর ভিডিওর আলোচনা
- গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন
- ঘুমের মধ্যে সাপের কামড়ে কলারোয়ায় স্কুলছাত্রের মৃত্যু
- ফতুল্লায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
- লোকমান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী ‘কিলার শরীফ’ এখন শিবপুর উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
- মার্কারিযুক্ত ৮ স্কিন ক্রিম থেকে দূরে থাকার সতর্কবার্তা বিএসটিআইয়ের
- শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বেরোবি ক্যাম্পাসে দর্শনার্থী ও যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
- ডিমলায় জুয়ার আসরে অভিযান, উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮
- জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে শিক্ষক সাময়িক বরখাস্ত
- মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা
- সংকটাপন্ন ন্যাশনাল ব্যাংকের এমডির দায়িত্ব ছাড়লেন আদিল চৌধুরী
- প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরতে চান
- পুলিশি ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে এনসিপির নেতাকর্মীরা
- মহালছড়িতে বন্যাদুর্গত ৯০০ কৃষকের হাতে সরকারি কৃষি প্রণোদনা
- বাগেরহাটের আইনজীবী শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার
- ফরিদপুরে ভূমি কর্মকর্তার টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
- ডিমলায় ২৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ
- মালয়েশীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় সভা
- শিক্ষা সংকটের জেরে মোদি মন্ত্রিসভা ছাড়লেন ধর্মেন্দ্র প্রধান
- ট্রাইব্যুনালের আদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) মোজাফফর
- শিক্ষার্থী সংকটে অনুমোদন হারানোর শঙ্কায় ঠাকুরগাঁওয়ের ৫ কারিগরি প্রতিষ্ঠান
- সুন্দরবন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযান
- "গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে"
- রংপুরে উদ্ধার ১৬ মণ চুরি হওয়া তামার তার, আটক ১
- ফরিদপুরে পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ
- মন্দিরের টিআর প্রকল্পের ১ লাখ ১৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রিন্সের বিরুদ্ধে
- রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত আর্জেন্টিনার
- ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার টাকা
- এমবাপ্পে-হালান্ড দ্বৈরথে গ্রুপ সেরার লড়াই আজ
- শিল্পপতি আব্দুল কাদির মোল্লার কাজ বন্ধ
- সুইসাইড নোট প্রকাশের দাবি, তদন্তে স্বচ্ছতা চায় পরিবার ও স্থানীয়রা
- সৈয়দপুরে মুফতী মুশতাক আহমেদ নূরী রিজভী (রহ.)-এর ১৩তম পবিত্র উরস পালিত
- ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের ৬,৫০০ কোটি টাকার লাইফলাইন
- বিসিবির পরিচালক নির্বাচিত হলেন রামপালের কৃতি সন্তান শেখ রুহুল আমীন
- বাগেরহাটে শহীদ জিয়াউর রহমানের স্মরণে মহিলা দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ফকিরহাটে তালের বাম্পার ফলন
- শুরু হলো রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম
- ইরানের পতাকা বিতর্কে আইনি চাপে ফিফা
- ফরিদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ১৫
- ৮ মামলার আসামি সাবেক পিপি আব্দুল লতিফের মৃত্যু কারাগারে
- ফের কমলো স্বর্ণের দাম
- নীলফামারীতে ট্রাক ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহ শেষে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা
- মনোহরদীতে সম্প্রীতি অলিম্পিয়াড, পুরস্কার বিতরণী ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৫ জনকে পিটেয়ে আহত
- নীলফামারীতে শুরু হলো ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা
- কিশোরগঞ্জকে হারিয়ে বিভাগীয় ফাইনালে নরসিংদী নতুন কুঁড়ি ফুটবল দল
- সাবেক পানি প্রতিমন্ত্রী হীরুর রাজধানীর বাসায় অবস্থান
- বহু জায়গায় সরকারি দল উল্টাপাল্টা করছে: জামায়াতের আমির
- শাপলা চত্বর মামলায় ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, রূপা ও মোজাম্মেল বাবু
- তবে কি আর্জেন্টাইন ক্লাবে যাচ্ছেন নেইমার?
- আজকের স্বর্ণের সর্বশেষ বাজারদর
- সকল নিরপরাধের মুক্তি চাই
- রামপালে ক্যান্সার কেয়ার সেন্টার ও সেতু নির্মাণ অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম
- ঢাকা দক্ষিণে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করল জামায়াত
- ইরান লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার টাকা
দেশের বাজারে টানা দুই দফা দাম কমার পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।
তবে অলঙ্কারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৮৫ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪২ বার দাম বেড়েছে, ৪২ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
বাজুসের সিদ্ধান্তে কমেছে স্বর্ণের বাজারদর
দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (২১ জুন) ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়।
বাজুস শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ মূল্যহ্রাসের ঘোষণা দেয়। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কাজভেদে মজুরি যুক্ত হবে। যেহেতু নির্ধারিত মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এর আগে গত ১৯ জুন স্বর্ণের দাম সমন্বয় করে প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছিল। সে সময় ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৭৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে, ৩৮ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ২০৮ টাকায়।
চলতি বছরে রুপার দাম ৪৭ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে।
বাজেটের আগে স্বর্ণের দামে বড় ধস
জাতীয় বাজেট ঘোষণার কয়েক ঘণ্টা আগে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে জানিয়েছে, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। বাজুসের দাবি, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকায় বিক্রি হবে।
এর আগে ১০ জুনও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ভরিপ্রতি মোট ১১ হাজার ২৩ টাকা কমেছে স্বর্ণের দাম।
শুধু স্বর্ণ নয়, রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৫৮ টাকা কমে ৪ হাজার ৮৪১ টাকায় নেমেছে।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৭৩ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৭ বার দাম বাড়ানো এবং ৩৬ বার কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল।
এদিকে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটে স্বর্ণ খাতে কর কমানোর সুপারিশ থাকতে পারে।
প্রস্তাবনায় স্বর্ণ ও স্বর্ণালঙ্কার সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশে নামিয়ে আনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিদ্যমান ভ্যাট ব্যবস্থার পরিবর্তে প্রতি ভরিতে নির্দিষ্ট কর আরোপের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যহ্রাস এবং দেশীয় কর কাঠামোতে সম্ভাব্য পরিবর্তনের কারণে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে বিয়ের মৌসুম ও বিনিয়োগ—উভয় ক্ষেত্রেই স্বর্ণ ক্রেতাদের জন্য এটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।